এই বাংলায় দক্ষিণ বাংলা

সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে দুর্গাপুরে যুব কংগ্রেসের বিজয়া সম্মিলনী, শ্রদ্ধা জানানো হল পণ্ডিত নেহরুকে

By Eaibanglai - November 15, 2026
— Advertisement —
Advertisement
সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে দুর্গাপুরে যুব কংগ্রেসের বিজয়া সম্মিলনী, শ্রদ্ধা জানানো হল পণ্ডিত নেহরুকে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্যের বার্তা নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হল কংগ্রেসের বিজয়া মিলন অনুষ্ঠান। দুর্গাপুর পশ্চিম বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭তম জন্মদিবস হওয়ায়, শুরুতেই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গোটা অনুষ্ঠানটিকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ পরিবেশের সৃষ্টি হয়।

এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি হারজিত সিং, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সৌরভ প্রসাদ, সাধারণ সম্পাদক অনুপম সাঁই, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি রানা সরকার এবং প্রদেশ আইএনটিইউসি-র বরিষ্ঠ নেতা অসীম সাহা। এছাড়াও আইনজীবী কায়েস বেগ, প্রদেশ কংগ্রেস সদস্য শশী দুবে, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর গাঙ্গুলী, জেলা ছাত্র পরিষদের সভাপতি ফরহাদ হোসেনসহ বহু নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ঐক্য বজায় রেখে আগামী দিনে একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন। উদ্যোক্তাদের তরফে সম্প্রীতির বার্তা দিয়ে জানানো হয়— “ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির বন্ধনে এক হোক পরিবার। ভেদাভেদ ভুলে হাতে হাত রাখি, মানবতার আলোর নতুন পথ আঁকি।”

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তরুণ রায় যুব সমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, যুবরাই দেশের আসল ভবিষ্যৎ, কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতায় নানাভাবে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগামী দিনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement