এই বাংলায় দক্ষিণ বাংলা

‘মা কামস্ হোম’ ভাবনায় দু’দিনব্যাপী মহোৎসব দুর্গাপুরে

By Eaibanglai - October 10, 2026
— Advertisement —
Advertisement
‘মা কামস্ হোম’  ভাবনায় দু’দিনব্যাপী মহোৎসব দুর্গাপুরে

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে এ বার এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শিল্পশহর দুর্গাপুর। ‘মা কামস্ হোম’ এবং ‘মায়ের আশীর্বাদে মুখরিত পশ্চিমবঙ্গ’—এই দুই বিশেষ ভাবনায় দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে এক জমকালো দু’দিনব্যাপী উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই উৎসবের রূপরেখা ও বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দুর্গাপুরে একটি উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক, দুর্গাপুর নগর পুলিশের ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ, দুর্গাপুরের মহকুমা শাসক  এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পদস্থ আধিকারিকরা।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য হল দুর্গাপূজার আবহকে কেন্দ্র করে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং উৎসবের চিরাচরিত আবেগকে বিশ্বের দরবারে ও আপামর জনসাধারণের সামনে আরও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement