এই বাংলায় দক্ষিণ বাংলা

আশ্বিনের শুরুতেই অস্বাভাবিক কুয়াশার চাদরে ঢাকল দুর্গাপুর শিল্পাঞ্চল

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
আশ্বিনের শুরুতেই অস্বাভাবিক কুয়াশার চাদরে ঢাকল দুর্গাপুর শিল্পাঞ্চল

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- সবেমাত্র আশ্বিনের শুরু, অথচ আবহাওয়া যেন পথ ভুলে পৌষের আমেজ নিয়ে হাজির! শনিবার সকাল থেকেই এক অভূতপূর্ব ও অস্বাভাবিক পরিস্থিতির সাক্ষী থাকল শিল্পনগরী দুর্গাপুর। ভোরের আলো ফুটতেই গোটা শহর ঢেকে গেল ঘন কুয়াশার সাদা চাদরে। সিটি সেন্টার থেকে শুরু করে মহকুমার বিভিন্ন প্রান্তে সকালের দিকে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এই অসময়ের কুয়াশার জেরে একদিকে যেমন ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে, তেমনই তীব্র বিপাকে পড়েছেন পথচলতি মানুষ ও যানবাহন চালকরা।

কুয়াশার সবচেয়ে বড় প্রভাব লক্ষ্য করা গেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। দৃশ্যমানতা  আচমকা অনেকটাই কমে যাওয়ায় দূরপাল্লার লরি ও অন্যান্য ছোট গাড়ি চালাতে গিয়ে চরম সমস্যায় পড়েন চালকরা। দুর্ঘটনা এড়াতে সকালের দিকে বহু গাড়িকে হেডলাইট এবং ফগ লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীর গতিতে ও সতর্কতার সঙ্গে যাতায়াত করতে দেখা যায়। 

সাধারণত বাংলায় শীতের আগমনী বার্তা হিসেবে কার্তিক বা অগ্রহায়ণের শেষে কুয়াশার দেখা মেলে। কিন্তু এখন একদিকে বর্ষার বিদায়কালীন বৃষ্টি ও মেঘের ভ্রুকুটি চলছে, আর তার মাঝেই এই ঘন কুয়াশা! এই মরশুমে এমন প্রাকৃতিক পরিবর্তন দুর্গাপুরের ইতিহাসে অত্যন্ত বিরল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সকালে ঘুম থেকে উঠে চারদিক ধোঁয়াশায় ঢাকা দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

ঋতুচক্রের এই আকস্মিক উলটপুরাণ নিয়ে ইতিমধ্যেই শিল্পাঞ্চলের নাগরিকদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবেশবিদ ও আবহাওয়াবিদদের একাংশের মতে, বাতাসে অত্যধিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের উপস্থিতির সঙ্গে যদি আচমকা তাপমাত্রা কিছুটা হ্রাস পায়, তবে এমন কুয়াশা বা 'রেডিয়েশন ফগ'-এর সৃষ্টি হতে পারে। তবে শিল্পনগরীর বাতাসে ভাসমান ধূলিকণা ও কলকারখানার দূষণএই কুয়াশাকে আরও ঘন করে তুলেছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার এই খামখেয়ালিপনার নেপথ্যে জলবায়ু পরিবর্তন নাকি স্থানীয় দূষণের হাত রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শহর জুড়ে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement