এই বাংলায়

ফের দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

By Eaibanglai - September 19, 2023
— Advertisement —
Advertisement
ফের দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– ফের দামোদরে স্নান করতে নেমে ঘটে গেল দুর্ঘটনা। স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। সোমবার বিকালে দামোদরের ফিডার ক্যানেলে স্নান করতে নেমেছিল ওই যুবক। মৃত যুবকের নাম সরিফ রাজবংশী, বয়স ৪২।

জানা গেছে পেশায় রাজ মিস্ত্রী ওই যুবক মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কাজের সূত্রে অঙ্গদপুরে থাকতেন। সোমবার বিকেলে দামোদরের ফিডার ক্যানেলে স্নান করতে নামলে হঠাৎ তলিয়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই বেশকিছুক্ষণ খোঁজাখুজি করলেও ওই যুবকরে হদিশ মেলেনি। অবশেষে কোকওভেন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছয় ও যুবকের খোঁজে তল্লাশী শুরু করে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও যুবকের হদিশ পাওয়া যায়নি।

প্রসঙ্গত বছর ভর দামোদরে স্নান করতে নেমে একাধিক দুর্ঘটনা ঘটে। দমোদরে তলিয়ে মৃত্যু হয় বহু মানুষের। স্থানীয়দের অভিযোগ প্রযোজনীয় নজরদারি ও সচেতনতার অভাবেই বার বার এই ধরণের দুর্ঘটনা ঘটছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement