এই বাংলায় দক্ষিণ বাংলা

বাড়িতে নিষিদ্ধ ওষুধ মজুদ, গ্রেফতার দুর্গাপুরের ওষুধ দোকানের মালিক

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
বাড়িতে নিষিদ্ধ ওষুধ মজুদ, গ্রেফতার দুর্গাপুরের ওষুধ দোকানের মালিক

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- বাড়ির ভেতরেই বেআইনি ও নিষিদ্ধ ওষুধের বিশাল ভাণ্ডার গড়ে তোলার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার হলেন এক ওষুধ ব্যবসায়ী । ধৃতের নাম সুদীপ মুখোপাধ্যায়। সোমবার রাতে দুর্গাপুরের স্টিলপার্ক মোড় সংলগ্ন এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ । ধৃতের ঘর থেকে প্রায় ২৮৫ বোতল ফেনসিডিল সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘুমের ট্যাবলেট এবং বেশ কয়েকটি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে । একজন লাইসেন্সপ্রাপ্ত ওষুধ বিক্রেতার বাড়ি থেকে এই পরিমাণ মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই সোমবার গভীর রাতে ফুলঝড় এলাকার ওই বাড়িতে হানা দেন তদন্তকারীরা । সেখানে তল্লাশি চালাতেই একের পর এক নিষিদ্ধ মাদকের কার্টন ও প্যাকেট উদ্ধার হতে থাকে। এত বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত কাশির সিরাপ এবং কড়া পাওয়ারের নিষিদ্ধ ঘুমের ট্যাবলেট কী উদ্দেশ্যে নিজের বাড়িতে মজুত করা হয়েছিল এবং এগুলি কোথায় কোথায় পাচারের বা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

এই মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানান, ফুলঝোড় এলাকায় একটি সফল অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর হেফাজত থেকে ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপসহ প্রচুর পরিমাণে নিষিদ্ধ অ্যালপ্রাজোলাম ট্যাবলেট উদ্ধার হয়েছে । ধৃত সুদীপ মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে এবং এই বেআইনি মাদকের উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement