এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে পচা প্যাটিস বিক্রির জের, করঙ্গপাড়ার খাদ্যপ্রস্তুতকারী কারখানায় অভিযান, বন্ধ আউটলেট

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে পচা প্যাটিস বিক্রির জের, করঙ্গপাড়ার খাদ্যপ্রস্তুতকারী কারখানায় অভিযান, বন্ধ আউটলেট

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটি সেন্টারের একটি মাল্টিপ্লেক্স সিনেমা হলে এক গ্রাহককে পচা ও দুর্গন্ধযুক্ত প্যাটিস সরবরাহের অভিযোগকে কেন্দ্র করে নড়েচড়ে বসল প্রশাসন। এই ঘটনার তদন্তে দুর্গাপুরের করঙ্গপাড়া এলাকার সংশ্লিষ্ট প্যাটিস উৎপাদনকারী কারখানায় যৌথ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। কারখানার ভেতরে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থাপনায় একাধিক অসঙ্গতি নজরে আসায় সংশ্লিষ্ট একটি আউটলেট আগামীকাল থেকে বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর।

জানা গেছে সংশ্লিষ্ট কারখানায় তল্লাশি চালানোর সময় খাদ্য সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় লাইসেন্স বা নথি আধিকারিকদের দেখাতে পারেনি কর্তৃপক্ষ। একই সাথে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য মজুত করার প্রমাণ মেলায় কারখানা কর্তৃপক্ষকে অন-স্পট আর্থিক জরিমানাও করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সিটি সেন্টারের একটি নামী মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে এক গ্রাহক খাবারের কাউন্টার থেকে প্যাটিস কিনেছিলেন। কিন্তু সেটি মুখে দিতেই তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তিনি প্রতিবাদ জানান এবং পরবর্তীতে খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তুলে সরাসরি পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে বলে খবর।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement