এই বাংলায়

দুর্গাপুরে মিনিবাসের ধাক্কা অটোতে, গুরুতর জখম ১

By Eaibanglai - May 29, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সোমবার সকালে সপ্তাহের প্রথম কাজের দিনেই শহরে দুর্ঘটনা। মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটো। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অটো চালক। দুর্ঘটনাটি ঘটে সিটিসেন্টারের কবিগুরু বাসস্ট্যান্ডের কাছে।

জানা গেছে এদিন এ-জোন রুটের একটি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি অটোর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন শহরের সগরভাঙ্গা এলাকার বাসিন্দা অটোচালক নিজাম শেখ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ ও আহত অটো চালককে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। পরে তাকে ই এস আই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মিনিবাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ, পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত অটোটিকেও রাস্তা থেকে সরানোরও ব্যবস্থা করে।

প্রসঙ্গত মিনিবাস ও অটোর দৌরাত্ম্যে জেরবার শহরের সাধারণ যাত্রীরা। যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রতিযোগীতা লেগেই থাকে। আর যার জেরে বিপজ্জনক ও বেপরোয়াভাবে শহরের রাস্তায় যাতায়াত করে মিনিবাসগুলি। এর আগেও একাধিকবার মিনিবাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে শহরে, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে, কিন্তু টনক নড়েনি কোনও পক্ষেরই।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement