এই বাংলায়

সারা বিশ্বের সঙ্গে দুর্গাপুরেও পালিত মহরম

By Eaibanglai - July 29, 2023
— Advertisement —
Advertisement
সারা বিশ্বের সঙ্গে দুর্গাপুরেও পালিত মহরম

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শনিবার সারা বিশ্বের সঙ্গে দুর্গাপুরেও পালিত হল মহরম। মহরম উপলক্ষ্যে এদিন বিকেল থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের হয়। দুর্গাপুরের অন্যতম মুসলিম অধ্যুষিত এলাকা নঈমনগর এলাকাতেও এদিন তাজিয়া মিছিল বের হয়। এছাড়াও একটি মিছিল দুর্গাপুরের কাদারোড এলাকা থেকে বের হয়, যেটি শেষ হয় মেনগেটে গিয়ে ।

আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র। ইসলামের পবিত্র মহাগ্রন্থ আল কোরানে মহরম মাসকে পবিত্র মাস বলা হয়েছে। এই মাসে গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে শহীদ হাসান-হোসেনকে স্মরণ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। শহীদ হাসান-হোসেনের স্মরণে তাজিয়া মিছিল বের হয়। সঙ্গে থাকে ইমাম হুসেনের কফিনের প্রতিলিপি। আবেগঘন হয়ে পালন করা হয় শোক। দশ দিনের রীতি রেওয়াজের শেষ দিনে পালন করা হয় মহরম।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement