এই বাংলায় দক্ষিণ বাংলা

পড়া না পারায় শিশু শিক্ষার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে, অভিযোগ দায়ের

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
পড়া না পারায় শিশু শিক্ষার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে, অভিযোগ দায়ের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পড়া করে না আসার অজুহাতে এক শিশু শিক্ষার্থীকে ডান্ডা দিয়ে চরম মারধর করার অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার বিরুদ্ধে। আসানসোলের রূপনারায়ণপুরের দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্স এলাকায় এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তারি হয়েছে।  ঘটনার প্রতিবাদে শিশুটির বাবা-মা রূপনারায়ণপুর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, আশীর্বাদ লজের বাসিন্দা অনল দাস ও পরিণীত দাস তাদের শিশু কন্যা সন্তানকে দুর্গামন্দির এলাকার বিনায়ক কমপ্লেক্সের বাসিন্দা শিক্ষিকা গার্গী ঘোষের কাছে টিউশনে ভর্তি করে দিয়েছিলেন।  অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষিকা শিশুটির মাকে ফোন করে জানান যে, তার মেয়ের চোখের নিচে থাকা একটি ফুসকুড়ি কেটে রক্ত বেরোচ্ছে। পরবর্তীতে বিকেল সাড়ে পাঁচটায় শিশুটির বাবা মেয়েকে আনতে গেলে শিক্ষিকা দাবি করেন, হাতের চুড়িতে লেগে চোখের নিচে কেটে গিয়েছে এবং তিনি সেখানে ওষুধ লাগিয়ে দিয়েছেন। তবে বাড়ি ফেরার পর শিশুটি তার মা-বাবাকে জানায় যে পড়া না পারায় শিক্ষিকা তাকে ডান্ডা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছেন। এরপরই শিশুটির মুখে, চোখে, হাতে ও পায়ে মারাত্মক আঘাত ও নীল রক্তের ছাপ দেখতে পান তারা।

শিশুটির মা পরিণীত দাস জানান, নামকরা শিক্ষিকা ভেবেই তারা মেয়েকে পড়াতে পাঠিয়েছিলেন, কিন্তু মিথ্যা কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে অনল দাসের দাবি, প্রথমে যোগাযোগ করা হলে শিক্ষিকা চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রস্তাব দিয়ে পুলিশে যেতে বারণ করেছিলেন। তবে সন্তানের ওপর হওয়া এই অত্যাচারের সুরাহা চেয়ে তারা  রূপনারায়ণ সরাসরি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত শিক্ষিকার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement