এই বাংলায়

বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে দুর্গাপুরে আন্দোলনে যৌথ মঞ্চের ভোটকর্মীরা

By Eaibanglai - June 22, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ভোটকর্মীরা। এই দাবিকে সামনে রেখে আগামী ২৫ জুন কলকাতার শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই সমাবেশকে সফল করতে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটিসেন্টারের মহকুমা শাসকের দফতর ভবন থেকে একটি মিছিল সংগঠিত করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা । মিছিল শেষে সদস্যদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে দেখা করে তাদের দাবি পত্র তুলে দেন।

সংগঠনের সদস্যদের দাবি ২০১৩ সালে যে ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছিল, সেইভাবেই পঞ্চায়েত নির্বাচনে নির্বিঘ্নে ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি ভোটকর্মীদের নিরাপত্তার জন্য বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement