এই বাংলায়

দুর্গাপুরে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘিরে বিক্ষোভ

By Eaibanglai - January 03, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বামফ্রন্ট দলের সমর্থক হওয়ায় বছরের পর বছর ধরে এলাকায় হয়নি কোনও উন্নয়ন। এমনকি এলাকার সমস্ত রাস্তা পাকা হয়ে গেলেও এলাকার একটি পাড়ার রাস্তা আজও কাঁচা রয়ে গেছে। এমনকি উন্নয়নের ছিঁটেফোটাও পৌঁছয়নি নির্দিষ্ট ওই এলাকায়। অভিযোগ বছরের পর বছর আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। এমনই অভিযোগে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে প্রতিবাদে সরব হল স্থানীয়রা। ঘটনা দুর্গাপুর শহর সংলগ্ন জেমুয়া পঞ্চায়েতের অধীন কালীগঞ্জ টেটিখোলা এলাকার।

স্থানীয়দের অভিযোগ উন্নয়ন তো দূরে থাকে চরম শীতে সরকারের তরফে যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় তার থেকেও বঞ্চিত থেকে যান তাঁরা। অবশেষে প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement