এই বাংলায় দক্ষিণ বাংলা

বিবেকানন্দ পার্কের ২৫ বছরে থিম ‘নীরব যোদ্ধা’: মণ্ডপ উদ্বোধনে বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি

By Eaibanglai - October 16, 2026
— Advertisement —
Advertisement
বিবেকানন্দ পার্কের ২৫ বছরে থিম ‘নীরব যোদ্ধা’: মণ্ডপ উদ্বোধনে বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো বিবেকানন্দ পার্ক সর্বজনীন দুর্গোৎসব এ বছর ২৫ বছরে পদার্পণ করল। রজত জয়ন্তী বর্ষে তাঁদের এ বারের ভাবনায় উঠে এসেছে এক অনন্য সামাজিক ও আবেগঘন প্রেক্ষাপট। উৎসবের আলো ও কোলাহলের মাঝে এবারের পুজো কমিটির বিশেষ নিবেদন— থিম ‘নীরব যোদ্ধা’ বাবা।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মূল উপজীব্য হলেন পরিবারের ‘বাবা’। কীভাবে একজন বাবা নিজের সমস্ত ইচ্ছে-অনিচ্ছে বিসর্জন দিয়ে, সংসারের সব ঝড়-ঝাপটা আড়ালে রেখে, সমাজ ও সংসারের বুকে নীরবে পথ চলে, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, বৃদ্ধ বাবা মার প্রতি কর্তব্য, স্ত্রী ও সংসারের দায়িত্ব এবং পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে একজন বাবা কীভাবে প্রতিনিয়ত এক ‘নীরব যোদ্ধা’ হিসেবে পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে যান, সেই নিঃস্বার্থ লড়াইকেই এই বছর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে বিবেকানন্দ পার্ক সর্বজনীন।

পঁচিশ বছরের এই বিশেষ উৎসবে সামিল হতে মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। তিনি মণ্ডপে এসে ফিতা কেটে মা দুর্গার ঐতিহ্যবাহী ভোগ ঘর এবং মূল মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিধায়ক পুজো উদ্যোক্তাদের এই মানবিক ও বাস্তবধর্মী থিমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "সমাজ গঠনে এবং প্রতিটি পরিবারকে চালিত করতে বাবাদের অবদান অনস্বীকার্য, অথচ তাঁদের এই লড়াই সচরাচর অন্তরালেই থেকে যায়। এমন একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য পুজো কমিটিকে সাধুবাদ জানাই।"

পুজো কমিটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ২৫ বছরের এই বিশেষ নিবেদন এবং 'নীরব যোদ্ধা'র এই আবেগঘন বার্তা উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement