এই বাংলায় দক্ষিণ বাংলা

প্রতারণার শিকার হয়ে ফের হিন্দু ধর্মে ফিরলেন দুর্গাপুরের পুষ্পা বাউরী

By Eaibanglai - October 11, 2026
— Advertisement —
Advertisement
প্রতারণার শিকার হয়ে ফের হিন্দু ধর্মে ফিরলেন দুর্গাপুরের পুষ্পা বাউরী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভালোবাসার টানে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই দাম্পত্য জীবনে নেমে আসে চরম অন্ধকার। অভিযোগ, স্বামী ছেড়ে চলে যাওয়ার পর অভাব-অনটনের সংসারে একাই লড়াই করছিলেন দুর্গাপুরের পুষ্পা বাউরী (বিবাহোত্তর পদবি আনসারী)। অবশেষে মহালয়ার পুণ্যলগ্নে হিন্দু সুরক্ষা সমিতির হাত ধরে পুনরায় স্বধর্মে ফিরে এলেন নিউ টাউনশিপ থানা এলাকার এমএএমসি অঞ্চলের এই বাসিন্দা।

আর্থিক প্রতিকূলতার কারণে নিজের পুরনো ধর্মে ফেরার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত করতে পারছিলেন না পুষ্পা। তাঁর এই অসহায়তার কথা জানতে পেরে এগিয়ে আসেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়। মহালয়ার দিন দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় শ্রীরামচন্দ্রের মূর্তির সামনে বৈদিক যজ্ঞের আয়োজন করে পুষ্পার হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বধর্মে ফিরে পুষ্পা বাউরী আবেগঘন কণ্ঠে বলেন, “ভালোবেসে বিয়ে করার পরেও স্বামী আমাকে ছেড়ে চলে যান। খুব কষ্টে দিন কাটছিল। এখন নিজের ধর্মে ফিরতে পেরে আমি অত্যন্ত খুশি।” অন্য দিকে, হিন্দু সুরক্ষা সমিতির পক্ষে পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, পুষ্পা প্রতারণার শিকার হয়েছেন। সমিতি শুধু তাঁর ধর্মে ফেরার ইচ্ছাকেই মর্যাদা দেয়নি, আগামী দিনেও এই পরিবারটির পাশে থেকে সব রকম সামাজিক ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement