এই বাংলায় দক্ষিণ বাংলা

পেপার মিলের দূষিত জলে বিষাক্ত পুকুর! হাঁস ও মাছের মড়ক

By Eaibanglai - October 11, 2026
— Advertisement —
Advertisement
পেপার মিলের দূষিত জলে বিষাক্ত পুকুর! হাঁস ও মাছের মড়ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পেপার মিল থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল পুকুরে মিশে যাওয়ার অভিযোগ কাঁকসার জাঠগড়িয়া এলাকায়। পুকুরের দূষিত জলে মৃত্যু হচ্ছে হাঁসের। একই সাথে জলে ভেসে উঠছে মরা মাছ। এই ঘটনাকে কেন্দ্র করে কাঁকসার জাঠগড়িয়ার আদিবাসী পাড়ায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাঠগড়িয়া আদিবাসী পাড়ার বাসিন্দারা তাঁদের দৈনন্দিন কাজকর্মের জন্য গ্রামের একটি নির্দিষ্ট পুকুরের ওপর বহুলাংশে নির্ভরশীল। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, ওই পুকুরের জলে নামার কিছুক্ষণের মধ্যেই হাঁসগুলি মারা যাচ্ছে। এর পাশাপাশি পুকুরটিতে চাষ করা প্রচুর মাছ মরে ভেসে উঠতে শুরু করেছে। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা শেখ সহিদুল মন্ডল ও আদিবাসী পাড়ার অন্যান্যদের অভিযোগ, এলাকার একটি পেপার মিলের বর্জ্য ও দূষিত জল দীর্ঘদিন ধরে ড্রেন বেয়ে এই পুকুরে এসে মিশছে। বিষয়টি নিয়ে একাধিকবার মিল কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তারা কোনো স্থায়ী সমাধান করেনি। এমনকি স্থানীয় ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। প্রশাসনের পক্ষ থেকে বারবার কেবল আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দূষণ রোধে কোনো পদক্ষেপ করা হয়নি।

অবিলম্বে পেপার মিলের এই দূষিত জল পুকুরে ঢোকা বন্ধ না হলে এবং উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement