এই বাংলায়

ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুর্গাপুরে

By Eaibanglai - November 15, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের ডিভিসি মোড় সংলগ্ন ওভারব্রিজ এলাকায় এদিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক যাত্রীবাহী নিবাসের ১৫ জন যাত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ দুর্গাপুর ডিভিসি মোড় সংলগ্ন ওভারব্রিজের ওপর দুর্গাপুর স্টেশন উখড়া রুটের একটি মিনিবাসের সঙ্গে একটি দশচাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার ফলে মিনিবাসের ড্রাইভার গাড়িতেই আটকে পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও উপস্থিত ট্রাফিক পুলিশের কর্মীরা প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় আটকে থাকা মিনিবাস ড্রাইভারকে অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করতে সক্ষম হন। যাত্রীবাহী মিনিবাসে ১৫ জন যাত্রী অল্পবিস্তর সকলেই আহত হন। মিনিবাসযাত্রীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশকর্মীরা। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ডিভিসি মোড় এলাকায় যানজটে সৃষ্টি হয়। পরে পুলিশের উদ্যোগে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement