নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ২০ ও ২১শে মার্চ ষষ্ঠ দুর্গাপুর আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হল দুর্গাপুর গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে মোহর মঞ্চে। আয়োজনে ছিল দুর্গাপুর শ্রুতিরঙ্গম। দুইদিন ব্যাপী এই আবৃত্তি উৎসবের মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন সংস্থার দুই শতাধিক সদস্য এবং কলকাতার অঞ্জল চট্টোপাধ্যায়, সবিতা বর্মন সহ দুর্গাপুরের কয়েকজন বাচিক শিল্পী । সংস্থাটি ধারাবাহিকতা বজায় রেখে এবছর “আবৃত্তি শিল্পী সম্মান” তুলে দেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা চৌধুরী র হাতে ও প্রথম “কবি সম্মান” তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি অনিরূদ্ধ রায়চৌধুরী র হাতে । এই উৎসবে আমন্ত্রিত ছিল দুর্গাপুরের বেশ কয়েকটি স্বনামধন্য সংগীত ও নৃত্য সংস্থা। প্রথম দিন উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয় ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখার্জী মহাশয়া। দ্বিতীয় দিনের শুরুতে আয়োজন করা হয়েছিল “কবি কন্ঠে কবি পাঠ” । এই দুই দিনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন পন্ডিত সৌমিত্রজিৎ চ্যাটার্জী , পঙ্কজ শ্রীবাস্তব সহ দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিরা। সংস্থার কর্ণধার কাকলি রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।


















