eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

সৌভিক সিকদার, দুর্গাপুর -: রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুরের একাংশ বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি কাঁকসার পানাগড় বাজার এলাকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সরব হন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, বিক্রি করার জন্য পুকুরটির একাংশ ভরাট করে সেখানে প্লট করা হয়ে গিয়েছে। তাদের দাবি স্থানীয় রাজনৈতিক দলের মদত না থাকলে পুকুর ভরাট করার সাহস কারও হয়না। বিজেপি নেতা রমন শর্মা বলেন, রাজ্যে প্রশাসনের তোয়াক্কা না করে নানান অনৈতিক কাজ চলছে। পুকুর ভরাট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তার দাবি, সামনের বিধানসভা নির্বাচনে এই সরকারকে বিসর্জন দেবে বাংলার মানুষ।

অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি সমীর বিশ্বাস বলেন, কারা এই অনৈতিক কাজ করছে তা খোঁজার চেষ্টা করবেন এবং প্রশাসনকে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments