eaibanglai
Homeএই বাংলায়অনুষ্ঠিত হতে চলেছে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক স্বাস্থ্য,শিক্ষা ও সংস্কৃতি উৎসব

অনুষ্ঠিত হতে চলেছে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক স্বাস্থ্য,শিক্ষা ও সংস্কৃতি উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতিবছরের মতো এবছরও শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি উৎসব ও সাউথ বেঙ্গল লিটল ম্যাগাজিন মেলার। এবছর এই উৎসবের নবম তম বর্ষ। উৎসব চলবে তিন দিন ধরে- ২৭,২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ। সময় সকাল থেকে ১০ টা থেকে রাত্রি ৮.৩০ পর্যন্ত। স্থান শহরবাসীর অতি পরিচিত সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দান। রবিবার এই উৎসবের খুঁটিপুজো হয়ে গেল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এই মেলা কোনও সাধারণ বিকিকিনির মেলা নয়, বরং মেলার মেলবন্ধন। যেখানে একই ছাদের তলায় অনেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিষেবা ও পরামর্শ পাওয়া যাবে এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে একাধিক সংস্থার দ্বারা স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ মিলবে। এছাড়া থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির।

অন্যদিকে সাংস্কৃতিক মেলায় থাকবে স্বনামধন্য চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী। ছোটদের জন্য থাকছে নাচ,গান,আবৃত্তি,অঙ্কন ও মনীষী সাজার প্রতিযোগিতা। বড়রাও অঙ্কন, বৃন্দগান প্রতিযোগিতায় অংশ নিয়ে পারবেন। থাকছে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। এছাড়াও এই মেলার একটি বিশেষ আকর্ষণ লিটল ম্যাগাজিন মেলা, যেখানে কবি, সাহিত্যিকদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে এবং তাঁদের কবিতা পাঠের রসাস্বাদন করতে পারবেন সকলে। এছাড়াও মেলায় উপস্থিত থাকবে বুটিক ও ব্যবস্থাও থাকবে ফুডস্টলেরও।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর আরাধনা শিল্পশহরের একটি অতি পরিচিত সমাজসেবী সংস্থা যারা বছরভর নানান সমাজসেবামূলক কাজকর্মে যুক্ত থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments