নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণা আয়োজিত এবং গত নভেম্বর মাসে অনুষ্ঠিত ৪৭-তম মনীশ স্মৃতি সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হলো, ৮ই ফেব্রুয়ারী সকালে -দুর্গাপুর ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার কমিটির সভাগৃহে। প্রায় ১০০ জন সফল প্রতিযোগীকে স্মারক ও মানপত্র প্রদান করা হয়। সংস্থার সহ: সভাপতি শ্রী কাজল দাস ও অন্যান্যরা সফল প্রতিযোগীদের সম্মানিত করেন। পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন- যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মুখোপাধ্যায় ও ঋতুকণা ভৌমিক, সহ-সম্পাদক তথা অধ্যক্ষ বুদ্ধদেব সেনগুপ্ত, কার্যকরী সমিতির সদস্য সুস্মিতা সাহা, সমীর রায় প্রমূখ।



















