eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বিধাননগরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১ শিশু, জখম বেশ কয়েক...

দুর্গাপুরের বিধাননগরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১ শিশু, জখম বেশ কয়েক জন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিধাননগরে মর্মান্তিক দুর্ঘটনা। ফল কিনতে গিয়ে মৃত্যু হল বছর ৫৫-এর এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক শিশু ও আহত হয়েছেন বেশ কয়েক জন। মৃত ব্যক্তির নাম গোপাল প্রসাদ বার্ণওয়াল (৫৫)। তিনি বিধাননগরের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে প্রচন্ড গতিতে একটি গাড়ি হাডকো মোড় থেকে স্টিল মার্কেটের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় ফলের দোকানের সামনে দাড়িয়ে ফল কিনছিলেন ক্রেতারা। তাদের মধ্যেই ছিলেন গোপাল প্রসাদ ও একটি শিশু। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুজনে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে কাছেই মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু গোপাল প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং শিশুটির আঘাত গুরুতর থাকায় তাকে হাসপাতালে ভর্তা করা হয়। এছাড়াও বেশ কয়েকজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ। এবং ঘাতক গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে গাড়িটি চালাচ্ছিলেন এক প্রাক্তন সিআরপিএফ আধিকারাকি।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার জানান, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো, তা খতিয়ে দেখা হাচ্ছে। পাশাপাশি গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments