eaibanglai
Homeএই বাংলায়শিশুর হাতে মিষ্টিমুখ করে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

শিশুর হাতে মিষ্টিমুখ করে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

সৌভিক সিকদার, দুর্গাপুর -: রবিবার সকালে কাঁকসার বিরুডিহা গ্রামে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। এদিন কর্মী সকর্থকদের নিয়ে গ্রামে ঢুকতেই প্রার্থীকে দেখে গ্রামবাসীদের অনেকেই গলায় মালা পরিয়ে তাকে সমর্থন করেন। গোটা গ্রাম প্রদক্ষিণ করে প্রচার শেষ করে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, তারা সারা বছর মানুষের পাশে থাকেন, মানুষের সাথে তাদের নিবিড় সম্পর্ক আছে। সামনে নির্বাচন। তাই একবার গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করতে, পাশে থাকার জন্য আবেদন জানাতে প্রচারে বের হয়েছিলেন। মানুষ তাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। তিনি আরও বলেন,তার বিধানসভা এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে তার নিরিখে মানুষ মমতা বন্দোপাধ্যায়কেই আবার সমর্থন জানাবেন। প্রখর রোদ উপেক্ষা করেই এদিন শয়ে শয়ে মানুষ তার প্রচারে হাজির হয়েছিলেন এদিন।বাঁশকোপা গ্রামে প্রচার সারেন প্রদীপবাবু।

এর আগে গ্রামে প্রচার শুরু করতেই বাবার কোলে চড়ে ছোট্ট শিশু প্রার্থীতে মিষ্টি খাওয়ান।তার হাতে মিষ্টি খেয়েই এদিন গ্রামে প্রচার শুরু করেন প্রদীপ বাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments