eaibanglai
Homeএই বাংলায়বিজেপি ক্ষমতায় এলে দু'মাসের মধ্যে নগর নিগমের নির্বাচন হবে,আশ্বাস বিজেপি প্রার্থীর

বিজেপি ক্ষমতায় এলে দু’মাসের মধ্যে নগর নিগমের নির্বাচন হবে,আশ্বাস বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলে জোর কদমে প্রচার চালাচ্ছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক লক্ষণ ঘোড়ুই। প্রতিদিনই তার বিধানসভার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে, বাড়ি-বাড়ি, দোকান বাজার ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন প্রার্থী। মন দিয়ে শুনছেন মানুষের সমস্যার কথা, জানাচ্ছেন রাজ্যে পরিবর্তন আনার বার্তা। এরই মধ্যে মঙ্গলবার প্রচারে বেড়িয়ে জমা জল নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লক্ষণবাবু।

প্রসঙ্গত এদিন প্রচারে বেড়িয়ে দুর্গাপুর নগর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজার এলাকায় জনসংযোগ করছিলেন বিজেপি প্রার্থী। সেখানে বেহাল রাস্তা হাল দেখে থমকে দাঁড়ান প্রার্থী। রাস্তায় জল জমে রীতিমতো যেন নদীর আকার ধারণ করেছে। স্থানীয়রা জানান অল্প বৃষ্টিতেই জল জমে বেহাল পরিস্থিতি তৈরি হয় রাস্তার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রার্থী। প্রশ্ন তোলেন পুর প্রশাসনের ভূমিকা নিয়ে। তিনি বলেন, “দুর্গাপুর নগর নিগমে চার বছর ধরে নির্বাচন হয়নি। স্তব্ধ হয়ে পড়েছে শহরের উন্নয়ন। মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের দোকান থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা আসছে না। আমরা বলছি, নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। দু মাসের মধ্যে নগর নিগমের নির্বাচন হবে। সব রাস্তা ঝাঁ চকচকে হবে।”

এদিকে লক্ষণবাবুর এই অভিযোগের পাল্টা হিসেবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,” দুর্গাপুর নগর নিগম মানুষের যাতে কোন সমস্যা না হয় সেই কথা ভেবে সব কাজ করছে। বিজেপির কোন কাজ নেই সেই জন্য ভুলভাল অভিযোগ করছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments