eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন মেয়রের আর্শীবাদ নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী

দুর্গাপুরে তৃণমূলের প্রাক্তন মেয়রের আর্শীবাদ নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই সোমবার বিজেপি তাদের প্রথম দফা প্রার্থী তালিকা প্রকাশ করে। দুর্গাপুর পূর্বে প্রার্থী করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে। সোমবার প্রার্থী তালিকা ঘোষণার পরই মঙ্গলবার সকাল থেকে প্রচারে নেমে পড়লেন চন্দ্রশেখরবাবু।

এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। প্রথম সগড়ভাঙার ভৈরব মন্দিরে পুজো দেন। তারপরেই সেখানে কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে হাত লাগান। বাড়িতে বাড়িতে জনসংযোগ করেন। তারপরেই সেখান থেকে তিনি মুচিপাড়া রাম মন্দিরে পুজো দেন। সেখানেও এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থানকে সামনে রেখে ভোটের প্রচার চালান। পাশাপাশি এলাকার কর্মীদের সাথে কথা বলেন এবং জনসংযোগ করেন। এই পর্বে তিনি পুরসভার প্রাক্তন মেয়র দিলীপ আগস্তির বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদও নেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রশেখরবাবু বলেন, “চাকরি চাই, শিল্প চাই—তার জন্য বিজেপিকে ভোট দিতে হবে ।” একই সঙ্গে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বলেন, “বাংলায় বিজয়া দশমীর বিসর্জনের সুর চলছে। এবার বাংলার মানুষ ঢাকি সমেত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন চাইছে ।”

এখন আগামী দিনে এই প্রচার ভোটে কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments