eaibanglai
Homeএই বাংলায়প্রচারে বেরিয়ে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক

প্রচারে বেরিয়ে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাতে মাত্র আর মাস খানেক সময়। আগামী মাসেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলের প্রার্থীর ইতিমধ্যেই নেমে পড়েছেন ভোটের ময়দানে। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কর্মসূচি, প্রচারের মাধ্যমে জনসংযোগ। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলেও অনুভূত হচ্ছে ভোটের উত্তাপ। শিল্পাঞ্চল জুড়ে চলেছে রাজনৈতিক দলগুলির বিভিন্ন কর্মসূচি। এরই মধ্যে শনিবার প্রচারে নেমে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের বিদায়ী বিধায়ক তথা এবারের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই।

এদিন প্রচারে বেরিয়ে ৪২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি। সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিক্রমা করেন তিনি ও অলিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনার পাসাপাশি তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন।

অন্যদিকে বিজেপি প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেককেই দেখা যায় বিধায়ক তথা বিজেপি প্রার্থী আসছেন শুনে বাড়ির বাইরে বেরিয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ বা প্রার্থীর সঙ্গে দেখা করার জন্য মোড়ের মাথায় জমায়েত করে অপেক্ষা করেন। অনেকেই বিজেপি বিধায়ককে দেখে জয় শ্রী রাম, ভারত মাতা কি জয় এবং মন্ত্রোচারণ করে উৎসাহ প্রদর্শন করেন ও ভোটের জন্য প্রার্থীকে শুভচ্ছা জানান।

এদিন তাঁর প্রচার কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বলেন, “গলির পর গলি ঘুরে, মানুষের চোখে চোখ রেখে বুঝলাম, নীরবতা ভেঙে এখন মানুষ কথা বলছে। ক্ষোভ জমে ছিল, আজ তা রূপ নিচ্ছে সিদ্ধান্তে। চায়ের আড্ডা থেকে রাস্তাঘাট, সব জায়গায় একটাই সুর,এবার পরিবর্তন দরকার।” আর মানুষের এই বার্তা সরাসরি ভোটবাক্সে পৌঁছে যাবে বলেই এদিন আশা প্রকাশ করেন দুর্গাপুর পশ্চিমের বিদায়ী বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments