eaibanglai
Homeএই বাংলায়নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই পশ্চিম বর্ধমানে গেরুয়া শিবিরে বড় ভাঙন

নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই পশ্চিম বর্ধমানে গেরুয়া শিবিরে বড় ভাঙন

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনেই পশ্চিম বর্ধমান জেলার গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রধান রূপক পাঁজা। এদিন দুর্গাপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।

তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাঁজা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, তা আমাকে অনুপ্রাণিত করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি দাবি করেন, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে তিনি প্রত্যাশিত কাজের পরিবেশ পাননি। দলের ভিতরে নানা অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে । এছাড়াও কয়লা ও বালি চুরির সঙ্গেও বিজেপির কিছু নেতার যোগ রয়েছে বলেও এদিন দাবি করেন রূপক পাঁজা।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাঁজাকে দলে স্বাগত জানিয়ে বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব।” রূপক পাঁজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরো শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি।

এদিকে বিজেপি নেতার এই দলবদল নিয়ে শিল্পশহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments