eaibanglai
Homeএই বাংলায়নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীদের মারধর, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির

নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীদের মারধর, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে নির্বাচন কমিশন নিযুক্ত দুই কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। এদিন দুর্গাপুরের কোকওভেন থানা ঘেরাও করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপি নেতা কর্মীরা। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

প্রসঙ্গত রবিবার দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়ায় পোস্টঅফিস দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে যান নির্বাচন কমিশন নিযুক্ত মহকুমাশাসক দপ্তরের দুই কর্মী। অভিযোগ তারা দেওয়াল লিখন মুছে গাড়িতে উঠতে গেলে তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে তৃণমূলের কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরে কোকওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনার প্রতিবাদে সোমবার কোকওভেন থানা ঘেরাও করে দোষীদের শাস্তির দাবি জানায় বিজেপি। অন্যদিকে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কয়েক জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments