নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রস্তুতি বৈঠক। শহরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাঢ় বঙ্গের বিভিন্ন জেলার বিজেপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নতৃত্ব।
দলীয় সূত্রে জানা যায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তরের প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার প্রার্থীদের নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হয়। প্রতিটি কেন্দ্রে জয়ের লক্ষ্যে কীভাবে প্রচার আরও জোরদার করা যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনো যায়, সেই বিষয়েও দিকনির্দেশ দেন নেতৃত্বরা। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে এই জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল , সতীশ ধন এবং ভূপেন্দ্র যাদব সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।


















