নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এখনও সময় সূচি ঘোষণা হয়নি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের। তার আগেই রীজনৈতিক অশান্তির ঘটনা দুর্গাপুরে। বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল শিল্পশহরে।
দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। শুক্রবার রাতে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বোমের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশ এবং বাতেই বিজেপি নেত্রীর বাড়িতে যায় দুর্গাপুর থানার পুলিশ।
শাশ্বতীদেবীর মা রিনা নন্দী বলেন,”আমার মেয়ে বিজেপি দল করে। বাড়িতে মাঝেমধ্যে বিজেপি কর্মীদের আসা-যাওয়াও আছে। তবে কি কারণে বোম ছোড়া হয়েছে বুঝতে পারছিনা। কে বা কারা করল সেটাও দেখতে পাইনি। তবে বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”
পুরো বিষয়টি তদন্ত করে দেখা হাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে হঠাৎ এই বোমাবাজি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


















