eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড

দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গাপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে শহরের পাঁচমাথা মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তারাই সঙ্গে সঙ্গে খবর দেন দলীয় কর্মীদের। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।

আগুন লাগার খবর পেয়ে দলীয় কর্মীরা সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে ছুটে যান ও অফিস খুলতেই দেখেন, আগুনে প্রায় সবকিছুই পুড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

জানা গেছে দ্বিতীয় তলার একটি ঘরে বিপুল পরিমাণ দলীয় পতাকা, ফেস্টুন ও অন্যান্য সামগ্রী মজুত ছিল, সেই ঘরেই আগুন লাগে ও আগুনে সবকিছু ভষ্মীভূত হয়ে যায়। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে দলের তরফে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments