eaibanglai
Homeএই বাংলায়রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, উনুনে রান্না করে প্রতিবাদ কংগ্রেসের

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, উনুনে রান্না করে প্রতিবাদ কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সম্প্রতি ঘরোয়া ও বাণিজ্যিক দুই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে কেন্দ্র। যার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েচে কংগ্রেস। দুর্গাপুর শিল্পাঞ্চলেও প্রতিবাদে সরব হয়ে কর্মসূচি পালন করছে জেলা কংগ্রেস।

রবিবার মহিলা ও যুব কংগ্রেসকে সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস দুর্গাপুর প্রান্তিকা মোড়ে একটি প্রতিবাদ মিছিল করে। মিছিলের পাশাপাশি কংগ্রেসের মহিলা নেত্রী ও কর্মীরা কাঠ, কয়লা দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতীকী প্রতিবাদ করে।

এই প্রতিবাদ কর্মসূচিতে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বিজেপি ও তৃণমূল সরকারের পরিকল্পনাহীন বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, “নোটবন্দি থেকে শুরু করে করোনা মহামারীর সময় অক্সিজেন পাওয়ার জন্য সাধারণ মানুষের দুর্ভোগ এবং এখন রান্নার গ্যাসের জন্য যেভাবে হাহাকার শুরু হয়েছে তার জন্য নরেন্দ্র মোদির ভুল সিদ্ধান্ত দায়ী।”

মহিলা কংগ্রেস নেত্রী মেঘনা মান্না বলেন ” মোদী সরকার আসার পর থেকে বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে।”

অবিলম্বে সাধারণ মানুষকে সুরাহা দিতে গ্যাসের মূল্য কমানো ও জোগান বাড়ানো না হলে এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে এদিন জানান কংগ্রেস নেতৃত্ব।

চিত্তরঞ্জন, কুলটি থেকে শুরু করে বুদবুদ পর্যন্ত সমস্ত ব্লক কংগ্রেস ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নেতৃত্ব, কর্মী ও সমর্থক এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments