eaibanglai
Homeএই বাংলায়স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল রবিবাসরীয় প্রচার

স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল রবিবাসরীয় প্রচার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে শিল্পাঞ্চলজুড়ে। এরই মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল রবিবাসরীয় প্রচার। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশাননহাট এলাকায়।

এদিন সকালে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই প্রচারে বেড়িয়ে বিজেপি কর্মীদের নিয়ে শোভাযাত্রা করছিলেন। তৃণমূলের কর্মী সমর্থকরাও ওই এলাকাতেই ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তারই পাল্টা তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন তারা। বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, মহিলাদের টাকা দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া করায় তৃণমূল।

স্থানীয় তৃণমূল নেতা বাবুয়া ঠাকুরের অভিযোগ,”পাঁচ বছর দেখা যায়নি লক্ষণ ঘোড়ুইকে। এখন নাটক করতে এসেছে। আর আমাদের কর্মীদের দেখে টজয় শ্রীরামট স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা কাউকে উদ্দেশ্য করে কোন স্লোগান দিই নি। বাংলার মানুষের স্লোগান ‘জয় বাংলা’ বলেছি।” পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ,”এলাকার মহিলাদের হাজার হাজার টাকা দিচ্ছে তৃণমূল। সেই জন্যই বিজেপির যেখানেই পদযাত্রা যাচ্ছে সেখানেই এইভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিদায় হবে তৃণমূল। যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল তারাই এই বাংলায় কাজ পাবে বিজেপি আসার পর।”

অন্যদিকে দুই পক্ষের এই স্লোগান ও পাল্টা স্লোগানের জেরে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments