eaibanglai
Homeএই বাংলায়শহরের ছোটদের মাঠে টানতে দুর্গাপুর সমন্বয় গ্রুপের উদ্যোগ

শহরের ছোটদের মাঠে টানতে দুর্গাপুর সমন্বয় গ্রুপের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের ছোটদের মাঠে টানতে দুর্গাপুর সমন্বয় গ্রুপ দুই দিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। ডিপিএল-এর এ-জোন আদিবেদী মাঠে আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট প্রতিযোগিতার। রবিবার ছিল টুর্নামেন্টের শেষ দিন। প্রতিযোগিতায় শহরের একাধিক ক্লাবের ১০টি দল অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় ডিপিএস একাদশ।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়, বিধান শ্রুতি মঞ্চ এবং ডিপিএস একাদশের মধ্যে। টস জিতে ডিপিএস একাদশ প্রথমে ব্যাট করে এবং ৫ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে, বিধান শ্রুতি মঞ্চের দল চাপের মুখে পড়ে এবং ৫ ওভার শেষে মাত্র ৫০ রানে থেমে যায়। ফলে ডিপিএস একাদশ একটি দুর্দান্ত জয় অর্জন করে এবং টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।

এই অনুষ্ঠানে মুকুট কান্তি নাহা, সমন্বয় গ্রুপ কমিটির চেয়ারম্যান মৈনাক মজুমদার, কল ব্যানার্জি এবং বেশ কয়েকজন সিনিয়র কর্মী এবং ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা সকলেই খেলোয়াড়দের উৎসাহিত করেন।

মৈনাক মজুমদার জানান শহরের ২৮টি ক্লাব নিয়ে গড়ে উঠেছে দুর্গাপুর সমন্বয় গ্রুপ। শহরের নতুন প্রজন্মের মধ্যে খেলাধূলা নিয়ে উৎসাহ বাড়িয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং জীবনে শৃঙ্খলা ও অনুশাসন গড়ে তোলার লক্ষ্যে দুর্গাপুর সমন্বয় গ্রুপ কাজ করছে এবং আগামী দিনেও এই কর্মসূচি চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments