নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরের সৃজনী হলে অনুষ্ঠিত হল সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম। এদিনের সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বা আরোপ করেন তিনি এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সেলিম।
এই সভাকে ঘিরে এদিন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় প্রতিনিধিরা এসে অংশ নিয়েছিলেন এদিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শাখার নেতৃত্বরাও।


















