eaibanglai
Homeএই বাংলায়কয়লা পাচার মামলায় ফের দুর্গাপুরের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা

কয়লা পাচার মামলায় ফের দুর্গাপুরের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কয়লা পাচার মামলায় ফের সক্রিয় ইডি। বুধবার পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ফের হানা দিলেন তদন্তকারীরা। এদিন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বেঙ্গল অম্বুজার ১৬ নম্বর স্ট্রিটে মনোরঞ্জনের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। তবে বাড়িতে কেউ না থাকায় শুক্রবার তাকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দরজায় নোটিস সাঁটিয়ে ফিরে যান তারা। এর আগে গত ৩ জানুয়ারি কয়লা পাচার মামলাতেই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল ইডি।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক বার মনোরঞ্জনকে তলব করা হয়েছিল। কিন্তু প্রতি বারই তিনি হাজিরা এড়িয়ে যান। তাকে ফের হাজিরা দিতে বলার জন্যই বুধবার সকালে ওই পুলিশকর্মীর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, মনোর়ঞ্জনকে খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা। তলবের নোটিস পাঠালেও তার উত্তর মিলছে না। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, তিনি ছুটিতে রয়েছেন।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। সেই বিষয়েই তাকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর।

প্রসঙ্গত, মনোরঞ্জন মণ্ডল একসময় আসানসোলের বারাবনি থানার ওসি ছিলেন। ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। তার পর তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করা হয়। গত ডিসেম্বর মাসের শেষ দিকে তাকে বুদবুদ থানার ওসি করা হয়। কিন্তু ওই পদে দায়িত্ব নেওয়ার আগেই তার বাড়িতে হানা দেয় ইডি। এরপর পুনরায় তাকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments