নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুরের এক নাম্বার ব্লকের রঘুনাথপুর অঞ্চলে উদ্বোধন হল নতুন শ্রী শ্রী হনুমানজীর মন্দিরের। এদিনই মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সনাতনী রীতিনীতি মেনে পুজো যজ্ঞর মধ্যে দিয়ে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী অমিতাভ ব্যানার্জি, দেবু স্বর্ণকার, বিশ্ব হিন্দু পরিষদের ময়ূর শর্মা, বিজয় কুমার মাহাতো ও মন্দিরের সম্পাদক অমিত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মানুষজন।
পুজো শেষে ছিল সকলের মধ্যে ভোগ বিতরণের বযবস্থা। সকাল থেকে যজ্ঞ বৈদিক মন্ত্রাচ্চরণে এলাকায় এক আধ্যাত্মিক শান্তির পরিবেশ তৈরি হয়।


















