eaibanglai
Homeএই বাংলায়শিল্প নগরীতে উদযাপিত পবিত্র ঈদ

শিল্প নগরীতে উদযাপিত পবিত্র ঈদ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সারা বিশ্ব দেশ তথা রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এদিন ঈদ পালিত হয় দুর্গাপুর শিল্পনগরীতেও।

এদিন সকালে দুর্গাপুরের নঈম নগরের নূরী জামা মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মসজিদ চত্বর এবং সংলগ্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে। নির্দিষ্ট সময়ে ইমামের নেতৃত্বে ঈদের নামাজ শুরু হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে নামাজ সম্পন্ন হয়।

নামাজে অংশ নিতে ছোট শিশু থেকে শুরু করে যুবক, প্রৌঢ় এবং বয়স্ক সব বয়সের মানুষ ভিড় জমায়। অনেকেই নতুন পোশাকে সেজে, পরিবার-পরিজন নিয়ে ঈদের এই বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। মসজিদ চত্বর উপচে পড়ায় অনেকে রাস্তাতেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে সকলেই একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কোলাকুলি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে গোটা এলাকায় এক মিলনমেলার আবহ তৈরি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments