eaibanglai
Homeএই বাংলায়মেয়ের বিয়ের গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদলের

মেয়ের বিয়ের গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসা ব্লকের খাটপুকুর এলাকায় গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোনা-রুপোর গয়না ও নগদ সহ কয়েক লক্ষ টাকা সামগ্রী চুরি গেছে বলে দাবি গৃতকর্তার।

জানা গেছে স্থানীয় বাসিন্দা দয়াময় মণ্ডল শুক্রবার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, বাড়ির দরজার ছিটকানি কাটা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে আলমারি ভাঙা দেখে বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে। তিনি জানান মেয়ের বিয়ের জন্য সোনার হার, দুল, আংটি সহ প্রায় ১৫ ভরি সোনা-রুপোর গয়না তৈরি করিয়েছিলেন, সেগুলি সব বাড়ির আলমারিতে ছিল। এছাড়াও নগদ প্রায় তিন লক্ষ টাকাও ছিল। সব কিছুই চুরি গেছে।

অন্য়দিকে এই চুরির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা জানান কিছুদিন আগেই এলাকায় আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সৈই ঘটনার জের কাটতে না কাটতেই এলাকায় আবার চুরির ঘটনা ঘটায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে চুরির খবর পেয়ে এলাকায় পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments