দক্ষিণ বাংলা

রথযাত্রার আগেই খুঁটি পুজোর মাধ্যমে বেজে উঠল আগমনীর সুর

By Eaibanglai - June 21, 2025
— Advertisement —
Advertisement
রথযাত্রার আগেই খুঁটি পুজোর মাধ্যমে বেজে উঠল আগমনীর সুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মূলত পবিত্র রথযাত্রা উৎসবের দিনই খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দেন পুজো উদ্যোক্তারা। এবছর রথযাত্রা উৎসব শুরু হচ্ছে চলতি মাসের ২৭ তারিখ। এখনও দিন সাতেক বাকি। তার আগে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে গেল। আর তার সঙ্গে শুরু হয়ে গেল দুর্গাপুজোর কাউন্টডাউন।

এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামনোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে, প্রাক্তন পৌরমাতা অসীমা চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

এবছর ৫৮ তম বর্ষে পদার্পণ করল বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো । এবার পুজোর থিমে চমক হিসেবে থাকছে থাইল্যান্ডের বিখ্যাত ওয়াট আরুন বুদ্ধ মন্দির। পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা। প্রসঙ্গত গত বছরে ভিড় এড়াতে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর প্যান্ডেল হয়েছিল বেনাচিতি উচ্চ বিদ্যালয়ের মাঠে । এই বছরও সেই একই জায়গায় পুজোর প্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement