eaibanglai
Homeএই বাংলায়প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উন্নয়নের কাজ বন্ধের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উন্নয়নের কাজ বন্ধের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

সংবাদদাতা,আসানসোলঃ- পুরনিগমের অনুমোদনে পনায়ী জলের কল বসানোর কাজ শুরু হলেও ঠিকাদারকে হুমকি দিয়ে কাজ বন্ধের অভিযোগ। প্রতিবাদে বুধবার ক্ষোভে ফেটে পড়লেন দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দারা। অবিলম্বে কল বসানোর কাজ শুরু না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোটবয়কটেরও ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

প্রসঙ্গত পল্লীশ্রী এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দারা পুরনিগমের কাছে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে পুরনিগম তিনটি চাপা কল বসানোর অনুমতি দেয় এবং কাজও শুরু হয়। কিন্তু হঠাৎ এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুমা পারিয়াল ঠিকাদারকে ফোনে হুমকি দেওয়ারই পরই ঠিকাদার কাজ বন্ধ করে সরে যান বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

যদিও এলাকার প্রাক্তন কাউন্সিলর রুমা পারিয়ালের পক্ষ থেকে জানানো হয় কল বসানোর জায়গা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। স্থানীয় ক্লাবের বাউন্ডারি ওয়ালের ভেতরে কল বসানো ঠিক হয়। কিন্তু তাতে অনেকের অসুবিধা হতে পারে বলে বিষয়টি নিয়েই আপত্তি উঠেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এদিনের বিক্ষোভ নিয়ে প্রাক্তন কাউন্সিলরের দাবি তাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বে র অভিযোগ এই বিক্ষোভের পেছনে বিজেপির মদত রয়েছে।

তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “কে বিক্ষোভ দেখাচ্ছে তাও জানিনা আর কে কাজ বন্ধ করেছে তাও জানি না। তবে যখন বিচার বিবেবচনা করে পুরসভা ওই কাজের অনুমোদন দিয়েছে নিশ্চিই নিয়ম কানুন মেনেই করেছে। এবং যদি কাজ বন্ধ হয়ে থাকে কোন কারণ থাকতে পারে। তবে এটা কোন বড় ইস্য়ু নয়। কাজের অনুমোদন হয়েছে যখন কাজ হবে। এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই।”

অন্যদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল কটাক্ষের সুরে বলেন, “কন্ট্রাক্টর বুঝে উঠতে পারছেন না কোন নেতার শরণাপন্ন হলে কাজ করতে সুবিধা হবে। তৃণমূলের সকলেই নেতা, ফলে বহুলোক সেই কন্ট্রাক্টরকে চমকাচ্ছে ধমকাচ্ছে বা কাজ করতে বাধা দিচ্ছে। এটা থেকে একটা জিনিস তো পরিস্কার, তৃণমূল নেতৃত্বহীনতায় ভুগছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ এই উন্নয়নের কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূলকে তাদের সঠিক জায়গা বুঝিয়ে দেবে।”

তবে এলাকাবাসীর দাবী স্পষ্ট। তারা জানিয়েছেন রাজনৈতিক তরজায় তাদের আগ্রহ নেই। গরম পড়ার আগেই যেন বন্ধ হয়ে যাওয়া কলের কাজ দ্রুত শেষ হয় এবং পানীয় জলের সমস্যা মিটে যায়। এটাই তাদের একমাত্র দাবী। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব অবশ্য দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments