eaibanglai
Homeএই বাংলায়সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা

সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী । ঘটনা দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের গোপালপুড়ের। জানা গেছে কাঁকসার আড়রা গ্রামের বাসিন্দা বর্ষা বাগদি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে গোপালপুর গ্রামের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায় পরীক্ষা দিতে দিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এদিন সকালে তাকে কোন সাপে কামড়েছিল। তার পরেও সে সাহস করে পরীক্ষায় বসে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই ছাত্রীকে প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে তার চিকিৎসা শুরু হয় এবং চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশি পাহারায় তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সুমিত মাঝি বলেন,”ওই ছাত্রীকে কোন নির্বিষ সাপে কামড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন সে চিকিৎসাধীন রয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments