eaibanglai
Homeএই বাংলায়প্রকাশিত হলো কবির সপ্তম কাব্যগ্রন্থ

প্রকাশিত হলো কবির সপ্তম কাব্যগ্রন্থ

অন্তরা সিংহরায়, দূর্গাপুর -: একগুচ্ছ কবি-সাহিত্যিকের উপস্থিতিতে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো দুর্গাপুরের বিশিষ্ট কবি রানী বন্দ্যোপাধ্যায়ের সপ্তম কাব্যগ্রন্থ “বিষন্ন বাতাসের অ্যালগরিদম”। কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন কালীপ্রসাদ দত্ত। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিয়া বন্দ্যোপাধ্যায়। ‘মাটির ছেলে’ সংস্থার শিল্পীদের পরিবেশিত সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন এলাকার সুপরিচিত কবি তথা সঙ্গীত শিল্পী অন্তরা সিংহরায়। এছাড়াও কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী ঘোষ, অশোক ঘোষ, বিপাশা নায়েক, উজ্জ্বল হাজরা, মইনাক ও শ্রাবণী নায়েক, শান্তিময় চেল, দিলীপ পাকড়ে সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি রানী বন্দ্যোপাধ্যায় তার সৃষ্টির পেছনে বিভিন্ন ব্যক্তির অবদান ও উৎসাহ এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘ভাল কাব্য সৃষ্টি করতে হলে আগে ভাল পাঠক হতে হবে।’ এছাড়াও অনুষ্ঠানে তিনি স্বরচিত কবিতা পাঠ করেন যা উপস্থিত শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments