নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের ভোট প্রচার। এরই মধ্যে বৃহস্পতিবার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের প্রচারে রোড শো করলেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী ।
এদিন দুর্গাপুরের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উইলিয়াম কেরি থেকে রঘুনাথপুর পর্যন্ত (প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা) রোড শোয়ে অংশ নেন বাংলার এই জনপ্রিয় অভিনেতা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেবের রোড শো ঘিরে এদিন ব্যাপক জনসমাগম ও উচ্ছ্বাস তৈরি হয়। টলিউডের সুপারস্টারকে একঝলক দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন শহরের উৎসাহী মানুষজন।


















