eaibanglai
Homeএই বাংলায়মনোনয়ন পেশে যুযুধান দুই পক্ষ, পাণ্ডবেশ্বরে সম্মুখ সমরে নরেন্দ্রনাথ ও জিতেন্দ্র

মনোনয়ন পেশে যুযুধান দুই পক্ষ, পাণ্ডবেশ্বরে সম্মুখ সমরে নরেন্দ্রনাথ ও জিতেন্দ্র

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর -: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জিতেন্দ্র তেওয়ারির দ্বৈরথ বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। বুধবার প্রায় একই সময়ে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এই দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে এলাকা। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।


এদিন ​সকাল থেকেই ত‍ৃণমূল এবং বিজেপি – দুই শিবিরের কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কয়েক হাজার সমর্থক নিয়ে মহকুমা শাসকের দপ্তরের দিকে অগ্রসর হন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নরেন্দ্রনাথ বলেন, “মমতা ব্যানার্জ্জীর উন্নয়নই আমাদের হাতিয়ার। মানুষ এবারও ঘরের ছেলেকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন।” ​বিজেপির জিতেন্দ্র তেওয়ারিও বিশাল শোভাযাত্রা করে মনোনয়ন দিতে পৌঁছান। মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। যদিও দুই প্রার্থীর মধ্যে দেখা হয়নি। রাজনৈতিক মহল ঘটনাটি কাকতালীয় বলে চিহ্নিত করেছেন।

​ দুই হাই-প্রোফাইল প্রার্থীর মনোনয়ন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি নিরাপত্তা ছিল নিশ্ছিদ্র। এখন দেখার, ইভিএমে জনতা কার পক্ষে রায় দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments