eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পিএনজি গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, আতঙ্ক

দুর্গাপুরে পিএনজি গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার সকালে দুর্গাপুরের সিটিসেন্টার এলাকায় পিএনজি গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল। যদিও এই দুর্ঘটনায় জেরে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার ভোর রাতে থেকেই দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হয় দুর্গাপুর শিল্পাঞ্চলজুড়ে। এরই মাঝে এদিন সকালে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। জানা গেছে পুরসভার তরফে জলের পাইপ লাইন মেরামতির জন্য সিটিসেন্টারের পন্ডিত রঘুনাথ মুর্মু সরণি এলাকায় কাজ চলছিল। সেই সময় জেসিবি দিয়ে রাস্তার পাশের মাটি খোঁড়ার সময় গ্যাসের পাইপ লাইন ফেটে যায়।

স্থানীয়রা জানান হঠাৎ তারা বিস্ফোরণের শব্দ পান। এরপরই পাইপ লাইন থেকে সজোরে গ্যাস বেরোতে থাকে ও এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত এলাকা ঘিরে ফেলেন। পুলিশের তরফে এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় গ্যাস সংস্থার কর্মীরা। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পাইপ লাইনে বড় কোন ক্ষতি হয়নি। দ্রুত পাইপ লাইন মেরামতির কাজ শেষ হবে।

তবে এদিনের দুর্ঘটনার জেরে সিটিসেন্টার এলাকায় পিএনজি গ্যাস পরিষেবা ব্যাহত হয়। অন্যদিকে স্থানীয়রা মনে করছেন প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে, নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments