eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর আম্রকুঞ্জ আয়োজিত মনোজ্ঞ আলোচনা সভা

দুর্গাপুর আম্রকুঞ্জ আয়োজিত মনোজ্ঞ আলোচনা সভা

সংবাদদাতা,দুর্গাপুর- রবীন্দ্র-চর্চাকেন্দ্র এবং সাহিত্য,সংস্কৃতি গবেষণা কেন্দ্রিক সংস্থা ‘দুর্গাপুর আম্রকুঞ্জ’র উদ্যোগে আয়োজিত হল একটি উল্লেখযোগ্য আলোচনা সম্পন্ন অনুষ্ঠান ১লা ফেব্রুয়ারি সকালে- সিটি সেন্টারের মাঙ্গলিক উৎসব ভবনের সভাগৃহে। মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বিশ্বভারতী সংগীত সমিতির প্রাক্তন সাম্মানিক সচিব তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অন্যতম স্নেহধন্য ছাত্র ড: পার্থ ঘোষ। শুরুতে ড: ঘোষকে উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র, স্মারক এবং নানা উপহার প্রদান ইত্যাদির মাধ্যমে বরণ করা হয়, ওই অনুষ্ঠানে অংশ নেন সংস্থার সভাপতি সুচিন্ত‍্য চট্টরাজ, দুই সহ-সভাপতি পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, প্রধান উপদেষ্টা অমিয় কুমার ভট্টাচার্য্য, প্রতিষ্ঠাতা সভাপতি দেবব্রত ঘোষ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ অন্যান্য গুণীজন। প্রায় আড়াই ঘন্টারও অধিক সময় ধরে অনুষ্ঠিত আলোচনায় ড: পার্থ ঘোষ সরস ভঙ্গিতে বহু বিষয়ের অবতারণা, উল্লেখ এবং বৈজ্ঞানিক সত্যেন বসু সম্পর্কিত তাঁর লব্ধ অভিজ্ঞতা বর্ণনা করেন। পরিপূর্ণ সভাগৃহে উপস্থিত ছিলেন শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments