নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১৮-ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ছন্দসী আয়োজিত রবীন্দ্র সঙ্গীতের মনোজ্ঞ আসরে অসাধারণ গাইলেন- সুমন পান্থী,দেবশ্রী বিশ্বাস,ঋতুকণা ভৌমিক প্রমুখ ২২ জন শিল্পী।রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত উল্লিখিত অনুষ্ঠানে সম্মেলক সঙ্গীতে অংশ নিলেন- রবিকিরণ,বাতায়নিক,কুহুতান এবং কাব্যসংগীত একাডেমী। আবৃত্তি পরিবেশন করলেন- কাকলি দাশগুপ্ত। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় অনবদ্য ছিলেন- সুব্রত (বাবু) মুখোপাধ্যায়,গৌতম চৌধুরী এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় সুদীপ্তা মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল যথাযথ এবং সুখশ্রাব্য।



















