নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট সংগীতশিল্পী, গবেষক, গীতিকার, সুরকার শুভেন্দু মাইতি-র একক সংগীতানুষ্ঠান আয়োজিত হলো-২৩ শে আগস্ট- দুর্গাপুর ইস্পাত নগরীর বি. টি. রনদিভে ভবনের সভাগৃহে। অনুষ্ঠানটির আয়োজক ছিল- সম্মিলিতভাবে- ভারতীয় গণনাট্য সংঘ,প: ব: গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,গণতান্ত্রিক যুব ফেডারেশন,নিখিল ভারত কৃষক সভা ইত্যাদি বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে শুভেন্দু বাবু পরিবেশন করেন ৩ টি কবিতা এবং ১৩ টি গান। গানগুলির মধ্যে পূর্ব বাংলা,উত্তর ও দক্ষিণ বাংলার লোক সঙ্গীত, স্বরচিত জনপ্রিয় গণ সঙ্গীত,নাটকে ব্যবহৃত তাঁর সৃষ্ট একাধিক গান ইত্যাদি। কেবলমাত্র একটি হারমোনিয়াম এর সাহায্য নিয়ে অনুষ্ঠান নিবেদন করেন তিনি। ইস্পাতনগরী এবং দুর্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পী,সাহিত্যিক,সাংস্কৃতিক মহলের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
কথায় ও গানে শুভেন্দু মাইতি
By Eaibanglai
-
August 24, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —