eaibanglai
Homeএই বাংলায়ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতী

ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার তিন দুষ্কৃতী। বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ।

প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরের দিকে ঋতু ঘোষ নামে এক বন্ধন ব্যাঙ্কের এক মহিলাকর্মী কাজ সেরে স্কুটি করে সিটি সেন্টারে তার নিজের ব্রাঞ্চে ফিরছিলেন। ফেরার পথে পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে আসতেই তিন দুষ্কৃতী তাকে আটকায় এবং তার মোবাইলটি কেড়ে নিয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার পরই কোক ওভেন থানায় অভিযাগ জানান ওই মহিলা। সঙ্গে সঙ্গে তৎপরতা দেখায় পুলিশ। কোকওভেন থানার ওসি বিজয় দলপতি দ্রুত একটি টিম তৈরি করে তদন্ত শুরু করেন এবং কয়েক ঘন্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ধৃতরা হলো রিজু বাউরি(২৮), সমীর বাউরি(২৭)ও বাপ্পা বাউরি(৩০)। তিনজনেই পিয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কোক ওভেন থানার পুলিশের এই তৎপরতায় খুশি ওই মহিলা ব্যঙ্ককর্মী জানান, তার মতো অনেক মহিলাই প্রতিদিন কাজের জন্য বাইরে বের হন। তাই তাদের নিরাপত্তার দিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পুলিশ যেভাবে এই ঘটনায় দ্রুত দুষ্কৃতীদের ধরে ফেলেছে,তা নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয়।

ধৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments