নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামে এডিডিএ-এর উদ্যোগে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুইমিং পুল।রবিবার এই নির্মিয়মান সুইমিং পুল পরিদর্শন করেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ প্রশাসনের অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।
পরিদর্শন শেষে কবি দত্ত জানান, আন্তর্জাতিক মানের এই অত্যাধুনিক সুইমিংপুল দুর্গাপুরের ক্রীড়া জগতে এক নতুন অধ্যায় খুলে দেবে। পাশাপাশি তিনি এও জানান গড়ে উঠেছে নতুন ক্লাব হাউস। নির্মাণ হতে চলেছে টেনিস কোর্ট,ব্যাডমিন্টন কোর্ট, বক্সিং রিং ও বিভিন্ন ধরনের ইনডোর গেমসের কোর্ট।
প্রশাসন সূত্রে জানা গেছে নির্মিয়মান কাজ দ্রুত সম্পূর্ণ করে সুইমিংপুল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দিকেই জোর দেওয়া হয়েছে । এই সুইমিংপুল চালু হলে ক্রীড়া প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং সাঁতার শেখার ক্ষেত্রে দুর্গাপুর একটি নতুন দিশা পাবে বলেই মনে করছেন শহরের ক্রীড়া প্রেমী মানুষজন।



















