eaibanglai
Homeএই বাংলায়স্বরবাক্ এর অষ্টম বর্ষপূর্তি

স্বরবাক্ এর অষ্টম বর্ষপূর্তি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পনগরীর সুপরিচিত বাচিক শিল্প সংস্থা “স্বরবাক্” এর অষ্টম বাৎসরিক উৎসব সাড়ম্বরে পালিত হলো ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়, স্থানীয় সিটি সেন্টারের নন-কোম্পানি হাউজিং এর সভাকক্ষে। অনুষ্ঠান শুরু হয় সংস্থার কর্ণধার বিপ্লব মুখোপাধ্যায়ের স্বাগত ভাষণের মাধ্যমে। অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, শিক্ষাব্রতী দীপক চট্টোপাধ্যায়, আর.এন.টি.ওয়াই. সি-র পরিচালক অভিজিৎ ঘোষ প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিশুশিল্পী অর্চিষা লাহা এবং ঐশী রায়। আবৃত্তির অনুষ্ঠানে অংশ নেন- কথা ও কবিতা, ছন্দনীড়, শ্রুতিরঙ্গম ইত্যাদি সংস্থার শিল্পীরা, একক ভাবে পরিবেশনকারীদের মধ্যে ছিলেন- শ্রাবন্তী সাহা, মৌসুমী প্রামানিক, নন্দিতা মন্ডল, শ্যাম বসু, শান্তনু রায়, মৃদুলা দাস প্রমূখ। সংস্থার পরিচালনায় ইতিপূর্বে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার অংশগ্রহণকারী সফলকাম প্রতিযোগীদের মালবিকা গাঙ্গুলী স্মৃতি পুরস্কার প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। সংস্থার পক্ষ থেকে শিল্পী শ্রাবন্তী সাহা, সঞ্চিতা ঘোষ, প্রত্যুষ রক্ষিত প্রমূখ আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পীদের সংবর্দ্ধিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments